শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ভয় দেখিয়ে সরকার পাল্টাতে চায় বিএনপি: পরিকল্পনামন্ত্রী

#
news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিএনপি’র কর্মসূচী আর তাদের আচার আচরণ ভাল নয়। এরা ভয় দেখিয়ে সরকার পাল্টাতে চায়। কিন্তু আওয়ামী লীগ বিএনপির ওই ভয়-ভীতিতে কর্নপাত করে না।

গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। কারো অন্যায় আবদারে সরকার পরিবর্তন হবে না। দেশে একটি গোষ্ঠির অগ্নি সন্ত্রাসে রেকর্ড আছে, ইতিহাস আছে। একের পর এক বড় বড় মার্কেটে আগুন ভীতি তৈরী করছে তারা।  তাদের মুখের ভাষাও গণতান্ত্রিক নয়। শনিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রোগীদের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রামের মানুষের আয় রোজগার বেড়েছে।

এই সরকার গ্রামের দরিদ্র মানুষের দায়িত্ব নিয়েছে। আগে গ্রামের মানুষের উন্নয়নে কেউ কাজ করেনি। হাওর এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। পুরোপুরি ধান কাটা শেষ হলে দ্রব্যমূল্যের দাম অনেকটাই কমে আসবে। আলোচনা সভা শেষে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস ,স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩৪৬জন রোগীদের মাঝে ১কোটি ৭৩ লাখ টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হালদার। 

অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ 

১৫ এপ্রিল, ২০২৩,  10:55 PM