শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মার্কেটে আগুন খতিয়ে দেখতে বলেছেন : প্রধানমন্ত্রী

#
news image

সাম্প্রতিক সময়ে একাধিক বিপণী বিতান অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এসব ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

শনিবার সকালে এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখার পাশাপাশি দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারিতে বাড়াতে বলেন তিনি।

এ সব অগ্নিকাণ্ডের সঙ্গে ‘বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি’ জড়িত আছে কি না তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেছেন, ‘তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না তা খতিয়ে দেখতে হবে।’
আরো বলেন, ‘সকলকে আরো বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা দেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

আজ ভোরে রাজাধানীর অন্যতম বিপণী বিতান নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটে। তিন ঘণ্টার বেশি সময় পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। 

নাগরিক প্রতিবেদক

১৫ এপ্রিল, ২০২৩,  10:26 PM