শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বাফুফে সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করলো ফিফা

#
news image

বেশ কয়েকদিন ধরে আলোচনায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের জন্য এলো নিষেধাজ্ঞা। ডিবিসি টিভি

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুই বছরের জন্য তাকে সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে। পাশাপাশি তাকে ১০ হাজার সুইস ফ্রা (বাংলাদেশি মূদ্রায় ১২ লক্ষ টাকা) জরিমানাও করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা। 

এর আগে আর্থিক অনিয়মে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সশরীরে ফিফার সদরদপ্তর জুরিখে যান আবু নাঈম সোহাগ। তবে নিজেকে রক্ষা করতে পারেননি তিনি। ফিফার স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা দিলো তাকে। তার বিরুদ্ধে মূল অভিযোগ ফিফার দেওয়া অর্থ বাফুফের খরচ দেখাতে তিনি ভুল ডকুমেন্ট দেখিয়েছেন। 

সালাউদ্দিনের প্রতিক্রিয়া: সোহাগের নিষেধাজ্ঞার ব্যাপারে এখনই বিস্তারিত কিছু বলতে পারছেন না বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। অবশ্য তিনি নিজেও বিষয়টি পুরোপুরি বুঝে উঠতে পারেননি। বাংলানিউজ 

নিষেধাজ্ঞার খবর আসার পরপরই যোগাযোগ করা হয় সালাউদ্দিনের সঙ্গে। বাফুফে সভাপতি বলেন, ‘ফিফা সাসপেন্ড করলে তো আমরা সাসপেনশনেই রাখব। আমি বিস্তারিত কিছু জানি না। আগে বুঝে নেই বিষয়টা কী, তারপর বলব।’

যদিও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন সোহাগ। এমনটাই বলেছেন সালাউদ্দিন, ‘এটা ব্যক্তিগত বিষয়, তাই ফেডারেশন নয়, সে আপিল করতে পারে। দেখি কী হয়!’

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৩,  11:13 AM