শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সরকারের কারসাজিতেই খাদ্যপণ্যের দাম বাড়ছে: ফখরুল

#
news image

সরকারের কারসাজিতেই খাদ্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চাল, দুধ, পাউরুটিসহ খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বৃহস্পতিবার (২ জুন) এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের সমস্যাটা হচ্ছে তারা সবকিছুর মধ্যেই অবৈধ মুনাফা চায় এবং জনগণের ন্যূনতম প্রয়োজন যেটা খাদ্য, এই খাদ্যকে তারা এখন জিম্মি করে প্রোফিট নিতে চায়, মুনাফা লুটতে চায়। এটা আজকের ব্যাপার না, প্রথম ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল সেখানে কিন্তু খাদ্য সংকট ছিল তা না, দুঃশাসন-দুর্নীতির কারণে ‍দুর্ভিক্ষ হয়েছিল। আজকে ঠিক একইভাবে খাদ্যশস্য যেটা মানুষের বেশি দরকার সেটাকে তারা অন্যায়ভাবে দাম বাড়াচ্ছে, মজুদ করছে, আটকে রাখছে। আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে বাজারে দামটা বাড়িয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ১২টায় রাজধানীর বাসাবোতে হেলথ এইড ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৪ মে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়া ও উত্তর ছাত্র দলের নেতা শাহাবুদ্দিন শিহাবকে দেখতে যান বিএনপি মহাসচিব। তিনি চিকিৎসকদের কাছ থেকে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।  

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব।

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  10:44 PM