শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

সুদানের দারফুরে সংঘর্ষে ২৪ জন নিহত

#
news image

সুদানের দারফুর অঞ্চলে আরব ও অনারব গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেয়াসহ হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। 

একজন কর্মকর্তা বুধবার জানান, পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনা থেকে ১৮৫ কিলোমিটার দূরে ফোরো বারাংগা শহরে আরব উপজাতি গ্রুপ ও মাসালিত অনারব গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। 

ফোরো বারাংগা কমিউনিটি কাউন্সিলের মোহাম্মদ হোসেইন তিমান বলেছেন, উভয়পক্ষে নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। শনিবার এ সংঘর্ষ শুরু বলে তিনি জানিয়েছেন।

এ সহিংসতার কারনে পশ্চিম দারফুরে কর্তৃপক্ষ রাত্রিকালিন কারফিউ এবং মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে। তিনি আরো বলেছেন, গত কয়েকদিনে নিরাপত্তা বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে। বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষকালে ফোরো বারাংগা এলাকায় ৫০টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার লোককে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স বিষয়ক কার্যালয়(ওসিএইচএ) এ কথা জানিয়েছে।

ওসিএইচএ আরো বলেছে, গতবছর সুদানে এ ধরনের সংঘর্ষে প্রায় ৯শ লোক নিহত এবং প্রায় তিনলাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

নাগরিক অনলাইন ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৩,  6:01 PM