শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নতুন রাজনৈতিক দলের ১২টি প্রাথমিকভাবে চূড়ান্ত

#
news image

নিবন্ধনের জন্য আবেদন করা ১২টি নতুন রাজনৈতিক দলের নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব জাহাংগীর।

দলগুলো হলো- নাগরিক ঐক্য, সনাতন পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিএলডিপি, বিএনএম, বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি, মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রাটিক পার্টি।

তিনি বলেন, নিবন্ধনের নতুন ১২টি রাজনৈতিক দলকে প্রাথমিক বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন। এসব দলের বিষয়ে অনুসন্ধানের জন্য মাঠপর্যায়ে তদন্তে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত শেষে অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব।

সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক। নিবন্ধন চালুর পর বর্তমানে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। দলীয় প্রার্থীর বাইরে অন্যান্যের স্বতন্ত্র প্রার্থী হতে হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কমিশনের তিনটি শর্তের মধ্যে একটি পূরণ হলে একটি দল নিবন্ধনের যোগ্য বিবেচিত হয়। নতুন কোনো দলকে নিবন্ধন পেতে হলে শেষ শর্তটিই পূরণ করতে হয়।

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৩,  7:23 PM