শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পরিত্যক্ত মার্কেট বন্ধে কঠোর হওয়ার বিকল্প নেই: মেয়র আতিক

#
news image

নগরের পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া সিটি করপোরেশনের আর বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার দুপুরে মগবাজার উড়ালসড়কের খুঁটিতে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র এ কথা জানান। মেয়র আতিকুল ইসলাম জানান, বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড, ভবন ধসের ঘটনা ঘটছে। পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া আমাদের আর বিকল্প নেই।

ডিএনসিসির আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড লাগিয়ে দেবো। তিনি বলেন, মালিক সমিতিকে অনুরোধ করছি আপনারা জীবনের মূল্য দিতে শিখুন। ক্রেতাদের অনুরোধ করছি এসব পরিত্যক্ত মার্কেট পরিহার করুন।

ডিএনসিসি কারওয়ান বাজার স্থানান্তরে কাজ শুরু করেছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজার এবং ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ভাঙার আগে ব্যবসায়ীদের স্থানান্তর অথবা নতুন মার্কেট নির্মাণ করে দেবো। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

১০ এপ্রিল, ২০২৩,  7:53 PM