শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

ঈদে অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

#
news image

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বুধবার বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ এ তথ্য জানিয়েছেন।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘আমরা বাস মালিকরাই আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করব। ওই দিন শুক্রবার সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টার থেকে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেয়া হবে।’

টিকিট কালোবাজারি রোধের বিষয়ে তিনি বলেন, ‘যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। তবে বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবেন। এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।’

বাসের ভাড়ার বিষয়ে তিনি বলেন, ‘বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।’

নাগরিক প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  11:25 AM