শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মার্চে সড়ক দুর্ঘটনায় ৫৬৪ মৃত্যু

#
news image

মার্চ মাসে সারা দেশে ৪৮৬ সড়ক দুর্ঘটনায় ৫৬৪ জন নিহত ও এক হাজার ৯৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮৮ জন নারী ও ৭৩ শিশু রয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্ঘটনার এই পরিসংখ্যান তুলে ধরে রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি আরও জানায়, মার্চ মাসে ৬টি নৌ-দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া ১৯টি রেলপথ দুর্ঘটনায় ১৬ জন নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চে ঘটা দুর্ঘটনার মধ্যে ৮৫টি (১৭ দশমিক ৪৮ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২৪২টি (৪৯ দশমিক ৭৯ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৪টি (২১ দশমিক ৩৯ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়ার কারণে ঘটে।

এ ছাড়া ৩৯টি (৮ দশমিক শূন্য ২ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৬টি (৩ দশমিক ২৯ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

নাগরিক প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  11:22 AM