শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

আসছে ঈদে মুক্তি পাঁচ্ছে ‘আদম’

#
news image

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজালখ্যাত ইয়াশ রোহান।

গত রোবরাব সন্ধ্যা ৭টায় ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। মুক্তির বিষয়ে জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার স্বপ্নের প্রজেক্ট ‘আদম’। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। এবার সব কাজ গুছিয়ে এনেছি। তাই রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে চাই। ‘আদম’ সিনেমাটি গেল বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পায়।

সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ব্যাপক প্রশংসা করেছেন বলেও দাবি করেন পরিচালক হিরণ। সিনেমার প্রেক্ষাপট জানতে চাইলে, হিরণ বলেন, ‘আদম এমন একটি জাতি, যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এই বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়।

আবার এ জাতির মধ্যেই রয়েছে যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়। ‘আদম’ সিনেমাটি ইয়াশ ও ঐশী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য। সিনেমাটি প্রযোজনা করেছে ‘টি.এইচ.আর মিডিয়া হাউজ’।

নাগরিক বিনোদন ডেক্স

০৪ এপ্রিল, ২০২৩,  2:46 PM