শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সোনার দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বেড়েছে

#
news image

দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়েছে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

এই দাম এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম আগামীকাল রোববার থেকে সারা দেশে কার্যকর হবে।  

দাম বাড়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে এবং সে কারণে তারাও নতুন মূল্য নির্ধারণ করছে।

দাম বাড়ায় আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৯ হাজার ১৪৪ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৭ হাজার ৫৯৩ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

দেশের বাজারে আজ শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ছে।

এর আগে গত ২৩ মার্চ সোনার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়েছিল। তাতে সোনার দামের ভরি গিয়ে দাঁড়ায় ৯৮ হাজার ৭৯৪ টাকায়। সেই দরই ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ। অবশ্য তার পরে দাম কিছুটা কমানো হয়েছিল। আজ আবার দাম বাড়ার ঘোষণা এল।

নাগরিক প্রতিবেদক

০২ এপ্রিল, ২০২৩,  11:40 AM