শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

আপাতত আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না সাবিনা-কৃষ্ণাদের

#
news image

মিয়ানমারে অলিম্পিক বাছাই খেলতে সাবিনা-কৃষ্ণাদের এরইমধ্যে বিমান ধরার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে ৫ থেকে ১১ এপ্রিল বাছাইপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। স্বাগতিক মিয়ানমার ছাড়াও ইরান ও মালদ্বীপ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এখন মিয়ানমারে না যাওয়ায় সাবিনাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষা আরও বাড়লো।

এমনিতে অনেক দিন ধরে সাফজয়ী দল খেলার বাইরে রয়েছে। গত বছর নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়ন হয়ে আসার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচই খেলা হয়নি। অলিম্পিক বাছাই পর্বে না যাওয়ায় আগামী আগস্ট-সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের আগে আর মাঠে নামা হবে না লাল-সবুজ দলের। বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এই প্রসঙ্গেবলেছেন, ‘আর্থিক সংকটের কারণে আমরা সাবিনাদের মিয়ানমার পাঠাতে পারিনি।

আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু অর্থের সংস্থান হয়নি। এখন ওদের আগামী কিছুদিন আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছে না। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করবো আমরা।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল, ২০২৩,  10:44 AM