শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রূপগঞ্জে ৬৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার-৬

#
news image

রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ৬৩ হাজার ৭৬৫টি ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতাররা কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে এসব ইয়াবা নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। গ্রেফতাররা হলেন- মো. মাইনুদ্দিন (২৮), সোহাগ (২০), মো. জাওয়াদ (২৪), শাহরিয়ার রাব্বি (৩২), শাওন (২১) এবং মো. রানা (২৫)।

বৃহস্পতিবার (৩০ মার্চ) এ তথ্য জানান র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ।

তিনি বলেন, কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঢাকা হয়ে গাজীপুরে যাওয়ার তথ্য পেয়ে র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে কাঞ্চনব্রিজ এলাকায় তিন কন্যা হোটেলের সামনের রাস্তায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারিদের গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দ করা একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার এবং অন্যটি থেকে ২৩ হাজার ৭৬৫ ও ১১০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে চারটি ড্রাইভিং লাইসেন্স, ৮টি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয়পত্র, ৪টি হাতঘড়ি এবং নগদ ১৬ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

মঞ্জুর এলাহী রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

০১ এপ্রিল, ২০২৩,  11:29 AM