শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ফিলিপাইনে ফেরিতে আগুন, নিহত ১০

#
news image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দেশটির কোস্টগার্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স।

তিনি জানান, আগুন লাগার পর ফেরি থেকে ২৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়। দক্ষিণ মিন্দানাও উপকূলরক্ষী বাহিনীর প্রধান কমোডর রাজার্দ মারফি ডিজেডএমএম রেডিও স্টেশনকে জানিয়েছেন, শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে আগুনের সূত্রপাত হওয়ায় নয়জন আহত হয়েছেন। 

ফেরিটির যাত্রী ধারণ ক্ষমতা ৪৩০ জন। কোস্ট গার্ডের শেয়ার করা ছবিতে দেখা গেছে, 'এমভি লেডি মেরি জয় থ্রি' তে পানি ছিটানো হচ্ছে। অপরদিকে উদ্ধার হওয়া যাত্রীদের তীরে নিয়ে যাওয়া হয়েছে। 

কোস্ট গার্ড জানিয়েছে, তারা তদন্ত ও নিরাপত্তা মূল্যায়নে সহযোগিতা করছে। পাশাপাশি তেল ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ আছে কিনা তা পরীক্ষা করে দেখছে। ফিলিপাইন ৭ হাজার ৬০০ টিরও বেশি দ্বীপের একটি দেশ। 

কিন্তু দেশটির একটি দুর্বল সামুদ্রিক সুরক্ষা রেকর্ড রয়েছে, অনেক পুরানো জাহাজ এখনও ব্যবহৃত হয় এবং প্রায়শই অতিরিক্ত যাত্রী বহন করে। গত বছরের মে মাসে দ্রুতগতির একটি ফেরিতে আগুন লেগে অন্তত সাতজনের মৃত্যু হয়। ওই ফেরিতে ১৩৪ জন যাত্রী ছিলেন।

নাগরিক অনলাইন ডেস্ক

৩০ মার্চ, ২০২৩,  2:55 PM