শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

পদত্যাগ করলেন সৌদি আরবের কোচ

#
news image

সৌদি আরব ফুটবল কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন হার্ভে রেনার্ড। দেশটির ফুটবল ফেডারেশন গত মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রেনার্ড। ৫৪ বছর বয়সী ফ্রেঞ্চম্যান রেনার্ডের অধীনে নভেম্বরে বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেছিল গ্রীন ফ্যালকন্সরা। বলিভিয়ার বিরুদ্ধে গত মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলের পরাজয়ের পর রেনার্ড তার বিদায় নিশ্চিত করেন।

টুইটার বার্তায় সৌদি আরবের ফুটবল ফেডারেশনের পক্ষ থকে বলা হয়েছে রেনার্ডের অনুরোধের প্রেক্ষিতে বোর্ড পরিচালকরা জাতীয় দলের সাথে তার চুক্তি বাতিল করেছে। একইসাথে এই বার্তায় রেনার্ডের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে। দুইবারের আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী রেনার্ডের জন্য এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে অংশ নেয়া ফ্রান্সের দায়িত্ব গ্রহন সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছে।

আগামী ২৩ জুলাই সিডনিতে জ্যামাইকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে ফ্রান্সের সামনে চারটি প্রীতি ম্যাচ রয়েছে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ, ২০২৩,  10:33 PM