শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঈদ ইত্যাদিতে দেশের গানে ভিন্নমাত্রা!

#
news image

ঈদ ইত্যাদিতে দেশের গানে ভিন্নমাত্রা সাবিনা ইয়াসমিনের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দল ও ক্রিকেট দল আরো রয়েছে শতাধিক নৃত্যশিল্পী।

আগামী ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির চমকানো সব বিষয়ের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। এবারের ঈদ ইত্যাদির ‘দেশের গানটি’তে কণ্ঠ দিয়েছেন আমাদের সংগীতের বিস্ময় সাবিনা ইয়াসমিন। আর ইত্যাদির আমন্ত্রণে এই গানের চিত্রায়নে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিয়েছেন আমাদের ক্রীড়া জগতের গৌরব বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই নারী ক্রীড়াবিদদের অনেকেই মফস্বল ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে এসে কঠোর লড়াই-সংগ্রাম করে নিজেদের অবস্থান তৈরি করেছেন। সামাজিক ও পারিপার্শ্বিক বৈরিতাসহ নানান প্রতিকূলতাকে জয় করে দেশের জন্য বয়ে এনেছেন অনেক বিরল সম্মান।

খেলোয়াড়দের সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে গানটির ধারণ কাজে সহযোগিতা করেছেন। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত করতালির মধ্য দিয়ে গানটি ধারণ করা হয়। খেলোয়াড়দের দেখে পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকরা ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে।

‘পতাকার লাল সুর্যটা মাগো, প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও’ শিরোনামে গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ সুরকার আকাশ মাহমুদ। ইত্যাদির প্রতিটি গানই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে নূতন কথা, নূতন সুরে তৈরি করা হয় বলে প্রতিটি গানই হয় বৈচিত্র্যময় ও আলাদা স্বাদের। আর তাই দর্শকরা এসব গানে খুঁজে পান নূতনত্ব। গানটির চিত্রায়নে শিল্পী ও খেলোয়াড়দের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছে শতাধিক নৃত্যশিল্পী। কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত গানটির চিত্রায়ন, কথা ও সুরের ভিন্নতা, শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠ মাধুর্য, নারী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নৃত্যশিল্পীদের চমকপ্রদ কোরিওগ্রাফি, স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি আর বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি-সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্নরকম আবহ সৃষ্টি করেছে, এনেছে ভিন্নমাত্রা। 

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

নাগরিক বিনোদন ডেস্ক

২৮ মার্চ, ২০২৩,  3:26 PM