শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

১৭ বছর পর ফিরলেন শিল্পা

#
news image

নব্বই দশকের শুরুর দিকে হিন্দি ভাষার ‘বাজিগর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী শিল্পা শেঠি। ১৯৯৬ সালে তামিল সিনেমার মাধ্যমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। এরপর তেলেগু ও কন্নড় ভাষার সিনেমায়ও অভিনয় করেন।

২০০৫ সালে সর্বশেষ কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমায় দেখা যায় শিল্পা শেঠিকে। এটি তার অভিনীত সর্বশেষ দক্ষিণী সিনেমাও। তারপর কেটে গেছে ১৭ বছর। দীর্ঘ বিরতির পর ফের দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন শিল্পা। ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমায় দেখা যাবে তাকে। বুধবার ইনস্টাগ্রামে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন শিল্পা। লুকে স্পষ্ট, পিরিয়ড সিনেমা তৈরি করতে যাচ্ছেন নির্মাতারা। ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন শিল্পা। তার পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরোনো আমলের পরিচিত সানগ্লাস।

পোস্টারের ক্যাপশনে শিল্পা লিখেছেন, ‘এই শুভ দিনে আমি আপনাদের সঙ্গে কেডির যুদ্ধক্ষেত্রের এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। চরিত্রের নাম সত্যবতী। দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ হয় এবং সব যুদ্ধেই একজন সত্যবতীর প্রয়োজন আছে। নতুন এই চরিত্র নিয়ে আমি খুবই উৎসাহী।’ পিংকভিলা জানিয়েছে, সত্তর দশকে বেঙ্গালুরুর একটি বাস্তব ঘটনা অবলম্বেন নির্মিত হচ্ছে এই সিনেমা।

বলিউড থেকে শিল্পা ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত। তামিল, কন্নড়, তেলেগু, মায়ালাম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। 

নাগরিক বিনোদন ডেস্ক

২৩ মার্চ, ২০২৩,  6:15 PM