শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ফুলবাড়ীতে নারী‌কে ধর্ষণ চেষ্টায় আটক ১

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে পথচারী নারীকে সড়‌কের ধারের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুসা আলম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গত বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলী নামক স্থান থে‌কে তা‌কে আটক করা হয়। 

আটক মুসা আলম পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, গত বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারী ফুলবাড়ী থেকে আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়ীতে যাওয়ার সময় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলী নামক স্থানে মুসা আলম ওই নারীর পথরোধ করে জোরপূর্বক রাস্তার পার্শ্বের ধান খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ঐ নারীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ধর্ষণ চেষ্টাকারী মুসা আলমকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারসহ ধর্ষণ চেষ্টাকারী মুসা আলমকে আটক করে রাত ১০টার দিকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ঐ নারী বাদী হয়ে ফুলবাড়ী থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১৪, তা‌ে‌খি ২৩/০৩/২৩ইং।

ধর্ষণ চেষ্টা ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম বলেন, অভিযুক্ত মুসা আলম নারীটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে। অভিযুক্ত মুসা আলমকে গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর)

২৩ মার্চ, ২০২৩,  5:53 PM