শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

১০ কেজি গাঁজাসহ রুপালী বেগম নামে এক নারী আটক

#
news image

কুষ্টিয়া ১০ কেজি গাঁজাসহ রুপালী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বুধবার ২২শে মার্চ সকালের দিকে কোর্ট ষ্টেশন রোডের বারো দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করে। আটকৃত নারী হলেন দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার জমির মালিথার স্ত্রী রুপালী বেগম।

পুলিশ সূত্রে জানা যায় আটকৃত নারী দৌলতপুর থেকে চারটি পেকেট কষ্টটেপ দিয়ে মোড়ানো একটি ব্যাগে করে মোল্লাতেঘরিয়া যাওয়ার সময় পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুফল সরকার নেতৃত্বে এস আই সেলিম, এস আই জিন্নাহ সহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাকে হাতে নাতে আটক করে স্থানীয়দের সামনে তল্লাশী করে আড়াই কেজি করে চারটি পকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় আটককৃত ঐ নারীর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা পক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।

এ বিষয় কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এর সাথে আর কেউ জড়িত আছে কি না জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

২৩ মার্চ, ২০২৩,  5:17 PM