শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জন নিহত

#
news image

আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

মার্কিন ভূতাত্ব্কি জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৫। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে জার্মের কাছে ছিল এর উৎপত্তিস্থল।

এটি কাবুলের সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টায় আঘাত হানে। স্থায়ী হয় ৩০ সেকেন্ড। এটি এতোই শক্তিশালী ছিল যে দুই হাজার মাইল দূরের মধ্য এশিয়া ও ভারতের দিল্লীতেও এটি অনুভূত হয়।

পাকিস্তানের খাইবার পাখতুন খোয়া প্রদেশের জরুরি উদ্ধার সার্ভিসের মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ‘এটি শক্তিশালী ভূমিকম্প ছিল। এর তীব্রতার কারনে আমরা সর্বোচ্চ ক্ষতির আশংকা করেছিলাম। এ কারনে আমরা সতর্কতা জারি করেছি।’ তিনি বলেন, কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের আশংকা ভুল প্রমাণিত হয়েছে। বাসিন্দারা আতংকিত ছিল খুব। কিন্তু ক্ষতির পরিমাণ কম।

খাইবার পাখুতন খোয়া প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে দুই নারী দুই শিশুসহ নয়জন নিহত হয়েছে। আফগানিস্তানের কর্মকর্তারা ভূমিকম্পে চার জনের প্রাণহানি ও ৪৪ জনের আহত হওয়ার খবর জানিয়েছে।

উল্লেখ্য, এ অঞ্চলে বিশেষত হিন্দুকুশ পর্বত এলাকায় প্রায়ই ভূমিকম্প হয়। কারণ এটি ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের কাছে অবস্থিত।

নাগরিক অনলাইন ডেস্ক

২২ মার্চ, ২০২৩,  8:16 PM