শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জয় বাংলাদেশের

#
news image

পদক জয়ের লক্ষ্যে চায়নিজ তাইপেতে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-১-এ পা রেখেছিলেন দিয়া সিদ্দিকী। যদিও ব্যক্তিগতভাবে কোনো পদক তিনি জিততে পারেননি। তবে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে হাকিম আহমেদ রুবেলের সঙ্গে জুটি বেঁধে স্বর্ণ জিতলেন দিয়া। রোববার  ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেটে হারিয়েছে বাংলাদেশের এই জুটি।

হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকীর জুটি সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫-১ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল। এর আগে কোয়ার্টারফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছিল মালয়েশিয়াকে।

এ টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশের ৯ সদস্যের দল। ১০ ইভেন্টের মধ্যে বাংলাদেশ অংশ নিয়েছে রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০২৩,  6:47 PM