শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

রূপগঞ্জে পুলিশের অভিযানে ২ আসামী গ্রেফতার

#
news image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতি ও চুরির মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৮ মার্চ  ভোরে  ভুলতা ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া সরকারবাড়ী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাছুম ও মনির হোসেনের ছেলে সোহান।

তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে। 

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, আসামীরা দীর্ঘদিন যাবত এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদেরকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মঞ্জুর এলাহী রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

১৮ মার্চ, ২০২৩,  6:17 PM