শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

বাংলাদেশ দলে সুইডেন প্রবাসী ফুটবলার

#
news image

এপ্রিলের শুরুতে অলিম্পিক বাছাই ফুটবল খেলবে বাংলাদেশ নারী দল। স্বাগতিক মিয়ানমার ছাড়াও তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও ইরান। বাছাই পর্বকে পাখির চোখ করায় দলকে আরও শক্তিশালী করতে সুইডেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনিকা সিদ্দিকীকে দলভুক্ত করা হচ্ছে।

আনিকার জন্ম সুইডেনে, সেখানেই বেড়ে ওঠা। এরইমধ্যে সেখানে আলো কাড়তে শুরু করেছেন। সুইডেনের অন্যতম শীর্ষ ক্লাব আএফ ব্রোম্মাপোকারনায় ফরোয়ার্ড পজিশনে খেলছেন তিনি। ক্লাবটি যে লিগে খেলছে তা ইউরোপের অন্যতম সেরা। সেখানে খেললেও আনিকা নিজের শেকড় ভুলে যাননি। বাংলাদেশে খেলার আগ্রহ ব্যক্ত করে এরইমধ্যে লাল-সবুজ দলে একপ্রকার দলভুক্ত হয়ে আছেন। মিয়ানমারে সাবিনা-কৃষ্ণাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে আনিকার। ভাগ্য সুপ্রসন্ন হলে অলিম্পিক বাছাই ফুটবলে অভিষেকও হতে পারে।

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ১৭ বছর বয়সী আনিকার খেলার ভিডিও দেখেছেন। ভিডিও দেখেই আনিকাকে সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ দলের কোচবলেছেন, ‘আনিকার খেলার ভিডিও দেখেছি। টেকনিক্যালি ভালো মনে হয়েছে। যেহেতু সে সুইডেনের বড় ক্লাবে খেলছে, সে কারণে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়।

আমরা তাকে অলিম্পিক বাছাই দলে সরাসরি সুযোগ করে দিতে যাচ্ছি।’ ছেলেদের দলে জামাল ভূঁইয়া ডেনমার্ক থেকে ও কাজী তারিক রায়হান ফিনল্যান্ড থেকে খেলার সুযোগ পেয়েছেন। এবার মেয়েদের দলে সুইডেন থেকে আনিকা সিদ্দিকীর সুযোগ হতে যাচ্ছে।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ, ২০২৩,  6:34 PM