শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মোহনপুর ইউপির উপনির্বাচন নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধানের ভোট বর্জন

#
news image

বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ভোটের  দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই। 

বৃহস্পতিবার দুপুরের মতলব উত্তর উপজেলার  মোহনপুর ইউপির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হাই সংবাদ সন্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। আব্দুল হাই অভিযোগ করে বলেন, আমি মোহনপুর থেকে নৌকার মিছিল নিয়ে মুদাফর ভোট কেন্দ্রে যাওয়ার পথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী মিজানুর রহমানের ভাই কাজী মতিন সন্ত্রাসী নাহিনী নিয়ে আমাদের উপর হামলা করে। এতে আমার নৌকার ৩ কর্মী আহত হয়েছে। তাৎক্ষণিক প্রশাসনের নিকট সহযোগীতা চেয়েও পাইনি। 

তিনি আরো অভিযোগ করে বলেন, মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আমাকে নির্বাচন থেকে সরে দাড়াতে বলেছেন। তিনি প্রশাসনকে নৌকার বিরুদ্ধে ব্যবহার করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা আমি ভোট বর্জন করলাম।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, শাহজাহান মিয়া,  সদস্য রাধেশ্যাম সাহা চান্দু, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হাওলাদার প্রমুখ।

নাগরিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৩,  8:30 PM