শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মোহনপুর ইউপির উপ-নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ৭ প্রার্থীর জোট

#
news image

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাই প্রধানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ৭ প্রার্থীর জোট হয়েছে।

বুধবার (১৫ মার্চ) দুপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তাঁরা।

এসময় অন্য প্রার্থীরা বলেন, ইউনিয়নবাসীর ভালোবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলের প্রতি আনুগত্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে  নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস এ তথ্য তুলে ধরেন। স্বতন্ত্র প্রার্থী হলো এডভোকেট সেলিম মিয়া, হাবিবুর রহমান, আবুল কাশেম মাস্টার, বদিউর রহমান, আবু হানিফ অভি, শরীফ মাহমুদ সায়েম ও ফয়সাল আহমেদ নাদিম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম রিয়াজ উদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (এসি মিজান), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মাষ্টার, শাহজাহান প্রধান, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুক্তার হোসেন গাজী, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্ল্যাহ হাসান, মোহনপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই প্রধান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাধেশ্যাম চান্দু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ,ছাত্রলীগের সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন খান প্রমুখ। 

জেলা সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৩,  7:33 PM