শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে - জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী 

#
news image

জামালপুরে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা উন্নয়নের মহাস্রোতে আছি, আইনশৃঙ্খলা যদি ভালো না থাকত, এখানে যদি পুলিশ, নিরাপত্তাবাহিনী তাদের কাজটি না করত তাহলে কিন্তু আমরা থমকে যেতাম। প্রধামন্ত্রীর নির্দেশনায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনাসারসহ সকল বাহিনির ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সুন্দর পরিস্থিতি উপহার দিতে পেরেছি। রবিবার দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন। 

শহরের পলাশগড়ে জামালপুর রিক্রিয়েশন ক্লাব চত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামালপুর রিক্রিয়েশন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন এমপি, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের সচিব কামরুল হাসান, শিল্প পুলিশের ডিআইজি মাহাবুবুর রহমান রিপন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গুলশান ক্লাবের সভাপতি মো: রফিকুল আলম হেলাল, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি বাবু দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ নাছির উদ্দিন আহমেদ, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্যরা।

আসমাউল আসিফ, জামালপুর 

১২ মার্চ, ২০২৩,  6:53 PM