শিরোনামঃ
ভয় নয়-সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে তারেক রহমানের নির্বাচনী ভাষণের পূর্ণবিবরণী গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ২০২৫ সালের আন্তর্জাতিক ঘটনাবলির সালতামামি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সমাগম  খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ তারেক রহমান নিজ হাতে মাকে চিরনিদ্রায় শায়িত করলেন  পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলফনামায় তারেক রহমানের সম্পদ প্রায় ২ কোটি টাকা সারাদেশে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

‘টি-টোয়েন্টির এই দলটাই সেরা’

#
news image

ওয়ানডেতে বাংলাদেশ যতটা শক্তিশালী, টি-টোয়েন্টিতে ঠিক যেন তার উল্টা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের সঙ্গে এখনও যেন নিজেদের মানিয়ে নিতে পারেনি টাইগাররা। ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক, ক্রিকেটার বা খেলার ধরণ, সবকিছু বদলেও যেন সাফল্য অধরাই ছিলো মারকাঁটারি এই ফরম্যাটে।

তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের দল শুরুটা করেছে দুর্দান্ত। চট্টগ্রামের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে টিম টাইগার্স। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে যেন নতুনরূপে দেখা গেছে এই ম্যাচ দিয়ে। চট্টগ্রাম পর্ব শেষ করে দুই দল ফিরেছে ঢাকায়। মিরপুরের হোম অব ক্রিকেটে সিরিজের শেষ দুই ম্যাচ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে শনিবার (১১ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের তরুণ পেসার আর প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করা হাসান মাহমুদ। সেখানেই এই পেসার বলেন, 'এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা। মোমেন্টাম ধরে রেখে মিরপুরেও জিততে চাই।'

দ্বিত্যীয় ম্যাচেও ইংল্যান্ডকে হারাতে চায় বাংলাদেশ জানিয়ে হাসান মাহমুদ বলেন, 'আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার।' প্রথম ম্যাচে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করা এই তরুণ পেসার ডেথ ওভারে বোলিং করা নিয়ে বলেন, 'অবশ্যই যেই বলে ডট পাওয়া যাবে সেই বলটাই করার চেষ্টা করি। টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানরা সব বল মারতে চায়, তাই লক্ষ্য থাকে ডট বল করার। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ডেথ ওভারে বল করাটা ভীষণ উপভোগ করি।'

নাগরিক স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০২৩,  8:59 PM