শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

রেফারিকে আক্রমণ করে আজীবনের জন্য নিষিদ্ধ ফুটবলার

#
news image

সিরিয়ার শীর্ষ লিগের ম্যাচে খেলার মধ্যে রেফারিকে আক্রমণ করে লাথি মেরে অপমান করা ও থুতু মারার অভিযোগে সিরিয়ার সাবেক জাতীয় দলের অধিনায়ক আহমেদ আল সালেহকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে তাকে করা হয়েছে জরিমানাও।

গত শুক্রবার সিরিয়া প্রো লিগে আল-ওয়াথবার খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেন ৩৩ বছর বয়সি আল-জাইশের এই ডিফেন্ডার। তবে তার আগেই ম্যাচ অফিসিয়ালকে লাথি মারেন আল সালেহ। গত ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঐ ম্যাচের টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, সালেহ মাঠ ছেড়ে যাওয়ার সময় একটি পিচ-সাইড চেয়ারে লাথি মেরেছেন। তার এমন আচরণের পরই ডিসিপ্লিনারি কমিটি তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে ও সিরিয়ার স্পোর্টস ফেডারেশন সংস্থা থেকে তাকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে।

এ সময় বহিষ্কারের পাশাপাশি সালেহকে ১ কোটি ৫ লাখ সিরিয়ান পাউন্ড জরিমানা করা হয়েছে। এ ছাড়া তার ক্লাব আল-জাইশকে জরিমানা করা হয়েছে ৩০ লাখ পাউন্ড। এদিকে এ নিষেধাজ্ঞার কারণে তিনি কোচিংসহ ভবিষ্যতে কোনো ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

নাগরিক স্পোর্টস ডেস্ক

১১ মার্চ, ২০২৩,  10:17 AM