শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

সৌরভের বায়োপিকে আয়ুষ্মান?

#
news image

ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। এতে সৌরভের ভূমিকায় প্রথম পছন্দ ছিলেন রণবীর কাপুর। তবে শিডিওল জটিলতার কারণে সিনেমাটি করতে পারছেন না তারকা। তাই ভক্তদের আগ্রহের কমতি নেই যে কে আসলে সৌরভের চরিত্রে পর্দা কাঁপাতে যাচ্ছেন।

এবার আরেকটি নাম ভেসে উঠছে বলিউডের বাতাসে। টাইমস অফ ইন্ডিয়ার নিউজ অনুসারে, আয়ুষ্মান খুরানা সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করার দৌড়ে রয়েছেন। সম্প্রতি ভারতীয় পোর্টাল নিউজ ১৮ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে রণবীর যেহেতু একজন ডানহাতি ব্যাটসম্যান, তাই এটি তার জন্য কঠিন হবে।

অপরদিকে ক্রিকেটের বিষয়ে আয়ুষ্মান দুই হাতেই পারদর্শী। যেহেতু গাঙ্গুলি একজন বাঁহাতি খেলোয়াড় ছিলেন, তাই মনে করা হচ্ছে আয়ুষ্মান বাঁহাতি হিসেবে জাদু দেখাতে পারে। জানা গেছে, নির্মাতা লাভ রঞ্জন এই বায়োপিক প্রযোজনা করবেন। তবে এর সম্পর্কে আর কোনো বিশদ প্রকাশ করা হয়নি।

এ প্রসঙ্গে সৌরভের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় দাস যিনি এই বায়োপিকের অন্যতম উদ্যোক্তা, সম্প্রতি বিটি’কে বলেছিলেন, “ফিল্মটি সম্পর্কে এখনও কিছুই ঠিক হয়নি। কে প্রধান চরিত্রে অভিনয় করবেন তা নির্ধারণ করতে আমাদের কমপক্ষে আট-নয় মাস সময় লাগবে। সবকিছু ঠিক হয়ে গেলে, সৌরভ এবং প্রোডাকশন হাউজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কে তার চরিত্রে অভিনয় করবে।’

নাগরিক বিনোদন ডেস্ক

০৮ মার্চ, ২০২৩,  8:01 PM