শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

কলকাতার নতুন সিনেমায় মিথিলা

#
news image

দেশের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নিজ দেশের পাশাপাশি কাজ করে চলেছেন ওপার বাংলাতেও। সেই ধারাবাহিকতায় আরো একটি নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন রাফিয়াত রশিদ মিথিলা। সিনেমার নাম ‘মেঘলা’।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় এ তারকাকে। সিনেমাটি পরিচালনা করবেন অর্ণব মিদ্যা। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। এরইমধ্যে সিনেমায় মিথিলার একটি পোস্টারও প্রকাশ করা হয়েছে। সিনেমাটি প্রসঙ্গে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘এটি একদমই নারীকেন্দ্রিক গল্প এবং গল্পের কেন্দ্রীয় চরিত্র-অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করেছি আমি। মেঘলাকে ঘিরেই পুরো গল্প। গল্পের মেঘলা একদম শান্তশিষ্ট ও মিষ্টি স্বভাবের মেয়ে, কিন্তু একটা সময় সে যখন তার স্বামীর সঙ্গে বাইরে ঘুরতে যায় তখন সে তাকে হারিয়ে ফেলে। এরপরই মেয়েটার সঙ্গে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে।’ তিনি আরো বলেন, ‘গল্প যতটা অ্যাকশন-থ্রিলারের, ততটাই আবেগ ও ভালোবাসার।

নারীকেন্দ্রিক গল্পের কাজ তো এমনিতেও খুব বেশি একটা হয় না, সেখানে এ রকম গল্পে এত সুন্দর একটা চরিত্রে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। চরিত্রটার জন্য মানসিকভাবে অনেক খাটতে হয়েছে আমাকে।’ জানা গেছে, গত জানুয়ারিতে কলকাতার উত্তরবঙ্গ ও পাহাড়ি এলাকায় দৃশ্য ধারণের মধ্য দিয়ে সিনেমার শুটিং শেষ করেছেন মিথিলা। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন ‘অন্দর কাহিনী’খ্যাত অর্ণব মিদ্যা। আগামী মে মাসের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এখানে মিথিলা ছাড়া আরো অভিনয় করেছেন গৌরব চ্যাটার্জি, বিশ্বরূপ ব্যানার্জি, অর্ণ প্রমুখ। উল্লেখ্য, ‘মেঘলা’ হচ্ছে মিথিলার অষ্টম সিনেমা। এরইমধ্যে তিনি শেষ করেছেন শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর শুটিং। শিগগিরই অংশ নেবেন এর ডাবিংয়ে। তা ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘জলে জ্বলে তারা’, ‘কাজল রেখা’ সিনেমা। এ ছাড়া আসছে ঈদে মুক্তি পাবে তার ওয়েব সিনেমা ‘মাইসেলফ অ্যালেন স্বপন’।

নাগরিক বিনোদন ডেস্ক

০৮ মার্চ, ২০২৩,  8:00 PM