শিরোনামঃ
বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া জরুরি রামপালে দুর্ঘটনা: নিহত বরসহ ৯ জনের দাফন সম্পন্ন ফোনের চার্জ দ্রুত শেষ হচ্ছে? ব্যাটারি সাশ্রয় করার কিছু কার্যকরী উপায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা  যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ নতুন সিদ্ধান্ত নিলেন সুনিধি চৌহান মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের

বেতিসের সঙ্গে রিয়ালের গোলশূন্য ড্র

#
news image

কঠিন একটা সপ্তাহ শেষ করলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোপা দেল রেতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হারের পর লা লিগাতে পয়েন্ট হারিয়েছে। রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করায় শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়েছে তারা।

৬২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষেই আছে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ৯। যারা টানা ড্রয়ে নিজেদের এই অবস্থানে নিয়ে এসেছে। প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদ আধিপত্য বিস্তার করলেও মাঝে মাঝে ত্রাস ছড়িয়েছে বেতিস। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে ৫-২ গোলে হারানোর পর গোল মুখে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে স্কোর করেছে মাত্র একটি! অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ড্র করা ম্যাচটিতে গোল এসেছে সেট পিস থেকে। ১২ মিনিটে ফ্রি কিক থেকে বেনজিমা গোল পেয়েছিলেন।

কিন্তু জালে যাওয়ার আগে মাদ্রিদ ডিফেন্ডার রুদিগারের হাত লেগে যাওয়ায় পরে তা বাতিল হয়েছে। সফরকারীরা বার বার চাপ সৃষ্টি করতে থাকে তার পর। কিন্তু সাফল্য মেলেনি একটিও। ফেদেরিকো ভালভারদে প্রায় গোল করেই ফেলেছিলেন। তার গোল চেষ্টা চলে যায় বারের ওপর। দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা ও আক্রমণের গতি আরও বাড়ে। জয়ের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকে রিয়াল। আর বেতিসেরও সুযোগ তৈরি হয় চমক দেখানোর। বিরতির পর বেনজিমা প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন।

কিন্তু সেটি রুখে দেওয়ার জন্য বড় কৃতিত্ব বেতিস গোলপিকার ক্লদিও ব্রাভোর। একইভাবে কৃতিত্ব দিতে হবে মাদ্রিদ গোলকিপার কুর্তোয়াকেও। জাদুকরী এক সেভে বোরহা ইগলেসিয়াসকে গোল বঞ্চিত করেছেন। তার পর দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন রদ্রিগো। শেষটায় আরও সুযোগ মিসের মহড়ায় পরে হতাশা নিয়েই মাঠ ছেড়েছে মাদ্রিদের অভিজাত দল।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ, ২০২৩,  10:21 AM