শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

বাবা যৌন নির্যাতন করতেন: অভিনেত্রী

#
news image

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন। এবার খুশবু সুন্দর জানালেন- শৈশবে তাকে তার বাবা যৌন নির্যাতন করেছেন। মোজো স্টোরিকে দেওয়া সাক্ষাৎকারে খুশবু সুন্দর বলেন, ‘আমার মনে হয়, যখন একটি শিশুর ওপর নির্যাতন চালানো হয়, তখন সেই ক্ষতটা তার সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে-মেয়ে সবার জন্যই প্রযোজ্য।

আমার মাকে বিয়ের পর অনেক অত্যাচার সইতে হয়েছে। স্ত্রী-সন্তানদের মারধর করা, মেয়েকে যৌন হেনস্তা করা যেন আমার বাবার জন্মগত অধিকার ছিল। আমার বয়স যখন ৮ বছর, তখন থেকে আমার ওপর যৌন অত্যাচার শুরু হয়। কিন্তু ১৫ বছর বয়সে গিয়ে বিষয়টি নিয়ে প্রতিবাদ করার সাহস করি।’ খুশবু যখন বাবার যৌন নির্যাতনের প্রতিবাদ করেন, তখন তার মাঝে একটা ভয় কাজ করতো। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন- ‘আমার একটাই ভয় ছিল, মাকে বললে আমার কথা বিশ্বাস করবেন না। কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি, যেখানে তার বিশ্বাস অটুট ছিল। তার কাছে স্বামী ঈশ্বরতুল্য।

কিন্তু আমার ১৫ বছর বয়স হওয়ার পর ঠিক করি আর না। এরপর আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার বয়স ১৬ বছর হওয়ার আগে তিনি আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেননি যে, পরের দিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।’ মূলত, তামিল সিনেমার অভিনেত্রী খুশবু সুন্দর। কিন্তু তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ২০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি। বহু বছর ধরে রাজনীতিতে সক্রিয় খুশবু। শুরুতে ডিএমকে পার্টিতে যোগ দেন। পরে যোগ দেন কংগ্রেসে। সর্বশেষ বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালে তামিল নাড়ুর বিধানসভা ভোটে দাঁড়ান। কিন্তু ডিএমকে প্রার্থীর কাছে হেরে যান এই অভিনেত্রী।

নাগরিক বিনোদন ডেস্ক

০৮ মার্চ, ২০২৩,  10:14 AM