শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নির্মাণেও গভীর নজরদারি ভাইজানের

#
news image

বলিউড ভাইজান সালমান খানের ঝুলিতে রয়েছে একাধিক বক্স অফিস কাঁপানো ব্লকবাস্টার হিট ছবি। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে এ বছর ঈদে সালমান আবার হাজির হচ্ছেন তার নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’ নিয়ে। ভাইজানের আগের ছবি ‘রাধে’ বক্স অফিসে সাড়া ফেলতে না পারলেও শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ ছবিতে অতিথি চরিত্রে মুগ্ধ করেছেন তিনি।

অভিনয় ছাড়াও তার বিভিন্ন প্রতিভার ঝলক ভক্তরা সমসময়ই উপভোগ করেন। গানে তার পারদর্শিতা অনেক আগেই দেখিয়েছেন। এ ছাড়া ছবি নির্মাণের খুঁটিনাটি দিক নিয়েও কখনো কখনো নির্মাতাদের বিভিন্ন পরামর্শ দেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সালমানের নতুন ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান নির্মাণেও তার এমন ভূমিকা রেখেছেন। এর জন্য হয়েতো আনুষ্ঠানিকভাবে অভিনেতাকে কৃতিত্বও দেওয়া হবে তেমন কথাও শোনা যাচ্ছে।

সালমানের এক ঘনিষ্ঠ বন্ধুর বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ নির্মাণের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছেন অভিনেতা। সালমানের অনুমতি ছাড়া একটি দৃশ্যও শুট করা হয়নি। এখন ছবিটি নতুন করে সম্পাদনার কাজেও সালমান জড়িয়ে আছেন। ছবির গল্প যাতে আরও আঁটসাঁট হয়, ছবির দৈর্ঘ্য যাতে কমে, সেসব দেখতে গিয়েই নতুন করে সম্পাদনার দরকার হয়ে পড়েছে। তিনি অরো বলেছেন, ছবিটি নির্মাণে সালমান এতটাই জড়িয়ে আছেন যে যেন ছবির আসল পরিচালক তিনিই। ঘনিষ্ঠরা আনুষ্ঠানিকভাবে সেই ‘ক্রেডিট’ নিতে অনুরোধ করেছেন অভিনেতাকে।

তিনি নেবেন কি না, তা নিয়ে অবশ্য জানাননি কিছুই। প্রসঙ্গত, পরিচালক ফারহাদ সামজি জানিয়েছেন এ বছরের ২১ এপ্রিলে সালমান খান অভিনিত ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নাগরিক বিনোদন ডেস্ক

০৮ মার্চ, ২০২৩,  10:12 AM