শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন মাসে সর্বনিম্ন

#
news image

টানা চতুর্থ সপ্তাহের মতো কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে দেশটির রিজার্ভ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৫৬০ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির। গত সপ্তাহে রিজার্ভ কমেছে ৩৩০ মিলিয়ন ডলার। এ নিয়ে গত তিন সপ্তাহে মোট কমেছে ১৫ বিলিয়ন ডলার। গত ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ ছিল ৫৬১ দশমিক ২৭ বিলিয়ন ডলার। এদিকে ডলারের বিপরীতে রুপির মান ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংকটি। রুপির মূল্য যাতে ৮৩-এর নিচে না নামে সে জন্য ডলার বিক্রি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন পরিস্থিতিতে দেশটির রিজার্ভ নিম্নমুখী। অন্যদিকে চলতি অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি সাত শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ এই তথ্য দিয়েছে। প্রধান অর্থনৈতিক উপদেষ্টা (সিইএ) ভি অনন্ত নাগেশ্বরন বলেছেন, পুরো অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে মার্চ প্রান্তিকে চার থেকে চার দশমিক এক শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন। সাত শতাংশ বৃদ্ধির পূর্বাভাসকে ‘খুবই বাস্তবসম্মত’ হিসেবে অভিহিত করে সিইএ বলেছেন, উৎপাদন ভালো অবস্থানে রয়েছে এমন যথেষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তবে ভারতকে আবহাওয়াসম্পর্কিত অনিশ্চয়তার সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে।

নাগরিক আন্তর্জাতিক ডেস্ক

০৫ মার্চ, ২০২৩,  8:30 PM