শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

ঢাকা ছাড়লেন সুপারস্টার শাকিব খান

#
news image

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত হচ্ছে বিশাল সংগীত ও সাংস্কৃতিক উৎসব। সেই অনুষ্ঠান মাতাতে ঢাকা ছাড়লেন সুপারস্টার শাকিব খান। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালের ফ্লাইটে মাসকটের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব।

রাতেই তিনি মাসকট অ্যারেনায় ‘মাসকট বিটস’ অনুষ্ঠানে চমক হিসেবে থাকবেন। ২০ হাজার দর্শক এই কনসার্টে অংশ নিতে পারবেন। আয়োজনটির জন্য তৈরি করা হয়েছে ২৪ মিটার প্রশস্ত বিশাল মঞ্চ। যেখানে অত্যাধুনিক প্রযুক্তি ও আলোকসজ্জা থাকছে। ওমানের ইতিহাসে পাঁচ দিনব্যাপী চলমান এই উৎসবে ওমানের শিল্পীরা ছাড়াও সৌদি আরব, ভারত, পাকিস্তানের কিংবদন্তী শিল্পীরা সেখানে থাকছেন।

নায়ক হিসেবে বাংলাদেশ থেকে একমাত্র শাকিব খানই সেখানে আমন্ত্রণ পেয়েছেন। ঢাকা থেকে গান গাইতে আমন্ত্রণ পেয়েছেন ইমরাম মাহমুদুল, আঁখি আলমগীর ও ন্যানসি। সৌদি আরবের অন্যতম বড় তারকা আয়েধ ইউসুফ, বলিউডের সুনিধি চৌহান, রাহাত ফাতেহ আলী খান, সংগীত মায়েস্ত্রো ইলাইয়ারাজারা আলাদা আলাদা দিনে মাসকট বিটস-এ অংশ নিচ্ছেন।

নাগরিক বিনোদন ডেস্ক

০৫ মার্চ, ২০২৩,  9:56 AM