শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

শর্ত সাপেক্ষে বিদেশ যেতে পারবেন জ্যাকলিন

#
news image

বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। গত শনিবার দিল্লির একটি আদালত শর্ত সাপেক্ষে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন এই অভিনেত্রীকে। খবর বলিউড হাঙ্গামার। গতকাল রোববার আদালত জ্যাকলিনের আবেদন মঞ্জুর করে কয়েকটি শর্ত দেন। এ বিষয়ে অতিরিক্ত দায়রা জজ প্রবীণ সিং বলেনÑ‘তথ্য ও পরিস্থিতি বিবেচনায় এই আবেদন মঞ্জুর করা হলো। আবেদনকারীকে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করার অনুমতি দেওয়া হলো। এ সময়ে তার বিরুদ্ধে জারি করা এলওসি স্থগিত থাকবে।’ তবে বিদেশ ভ্রমণের আগে জ্যাকলিনকে ৫০ লাখ রুপি জমা রাখতে বলেছেন আদালত। দেশে ফেরার গ্যারান্টি হিসেবে এই অর্থ জমা দিতে হবে তাকে। শর্ত আরোপের বিষয়ে আদালত বলেনÑ‘আবেদনকারীকে অঙ্গীকারনামাসহ ৫০ লাখ রুপির এফডিআর জমা দিতে হবে। যদি আবেদনকারী দেশে না ফেরেন, তাহলে এই অর্থ ফেরত দেওয়া হবে না। তা ছাড়া আবেদনকারীকে ভ্রমণের সমস্ত কাগজপত্র ও ফোন নম্বর জমা দিতে হবে। দেশে ফেরার পর তদন্তকারী সংস্থাকে বিষয়টি জানাতে হবে।’ ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ছবিটি ভাইরাল হওয়ার পর সুকেশের সঙ্গে জ্যাকলিনের প্রেমের গুঞ্জন চাউর হয়। অনেকেই ধারণা করছেন, সুকেশ ও জ্যাকলিনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। গত ৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে জ্যাকলিনকে আটকে দেওয়া হয়। তারপর থেকে ভারতের বাইরে যেতে পারেননি তিনি। একটি শো অংশ নেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন জ্যাকলিন। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। এ ছাড়া তিনি প্রতারণা করে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। তদন্ত সংস্থাটি মানি লন্ডারিং মামলায় সুকেশ চন্দ্রশেখর এবং অন্যান্যের বিরুদ্ধে দিল্লির একটি আদালতে চার্জশিট দাখিল করেছে। অভিযোগ করেছে সুকেশ তিহার জেলে থাকা অবস্থায় একজন ব্যবসায়ীর স্ত্রীর কাছ থেকে ২০০ কোটি রুপি চাঁদাবাজি করেছেন। চন্দ্রশেখর জ্যাকলিনকে অর্থ দিয়েছেন। আর্থিক লেনদেনের প্রমাণও পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দেওয়া তথ্যমতে, সুকেশ চন্দ্রশেখর স্বীকার করেছেন, জ্যাকলিনকে ৫২ কোটি রুপি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ‘কিক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বিড়াল পছন্দ করেন। এজন্য তাকে ৯ লাখ রুপির বিড়ালও উপহার দেন সুকেশ। তিহার জেল থেকে জ্যাকলিনকে ফোন করতেন তিনি। চকোলেট, ফুলের তোড়াও পাঠাতেন।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  10:00 PM