শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আশরাফুলের

#
news image

বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে অভিষেক টেস্টে সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ ২০১৩ সালে খেলেছিলেন আশরাফুল। এরপর ফিক্সিংয়ে নিষিদ্ধ হলে কপাল পোড়ে তার। এরপর আর ফিরতে পারেননি জাতীয় দলে।

তবে খেলে গেছেন ঘরোয়া ক্রিকেটে। তবে এবার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আশরাফুল। শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলের শেষদিনে মোহামেডানে নাম লিখিয়েছেন আশরাফুল। এরপর তিনি গণমাধ্যমকে অবসরের বিষয়টি নিশ্চিত করেন তিনি। গণমাধ্যমকে আশরাফুল বলেন, 'এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ মৌসুম। এরপর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি।'

তিনি আরও বলেন, 'এবারই আমার শেষ করে দেয়ার ইচ্ছে। আমি চাচ্ছিলাম বড় দল থেকেই অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই মোহামেডানের সমর্থক। মোহামেডান যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে, আমি সেই দলে খেলেছিলাম। চেষ্টা করব ভালো মতো শেষ করতে, আবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্য নিয়ে খেলব।'

নাগরিক স্পোর্টস ডেস্ক

০৪ মার্চ, ২০২৩,  8:48 PM