শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পদ্মা সেতুতে রেল সংযোগ, সায়েদাবাদ রেল ক্রসিং তিনদিন বন্ধ

#
news image

পদ্মা সেতুতে রেল সংযোগ কাজের জন্য রাজধানীর সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ দেয়ার জন্য কাজের সুবিধার্থে বৃহস্পতিবার (২ মার্চ) মধ্যরাত থেকে রোববার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত সায়েদাবাদ রেলওয়ে লেভেল ক্রসিং সাময়িকভাবে সড়ক যান চলাচলের জন্য বন্ধ থাকবে।

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ সময়ে জনগণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে রেলপথ মন্ত্রণালয়। 

নাগরিক প্রতিবেদক

০২ মার্চ, ২০২৩,  8:09 PM