শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পাঁচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে পূজা

#
news image

পাঁচারকারীদের খপ্পরে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চায় দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে।

ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রিটি অভিনেতা। কিন্তু পর্দার এই নামি অভিনেতা কি সত্যিই হতে পারবে বাস্তব জীবনের নায়ক? মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ আরো অনেকে। চিত্রনাট্য করেছেন রায়হান খান। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে দীপ্ত প্লেতে আসতে চলেছে ফিল্মটি! ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ফিল্মটির ফার্স্ট লুক পোস্টার। তৈরি হয়েছে বাংলাদেশে ঘটে যাওয়া এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে।

হিউম্যান ট্রাফিকিং নিয়ে এর গল্প হলেও এখানে ড্রামা, রোমান্স, থ্রিল-সব কিছুই থাকবে বলে জানিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জোভান। এখানে তাঁকে দেখা যাবে দেশীয় শোবিজের একজন বড় তারকাণ্ড অর্থাৎ সুপারস্টার চরিত্রে। অন্যদিকে নাম চরিত্রে অভিনয় করছেন পূজা চেরি। পরিচালক হিমি জানিয়েছেন, পূজা চেরি ও জোভানকে নতুন রসায়নে দেখা যাবে এই ফিল্মটিতে।

নাগরিক বিনোদন ডেস্ক

০১ মার্চ, ২০২৩,  11:13 AM