শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

আরো দুটি ম্যাচ খেলবেন সানিয়া

#
news image

এই তো দিন কয়েক আগেই দুবাই চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানিয়েছেন সানিয়া মির্জা। কিন্তু অবসর নিয়েও যেন অবসর নেননি ভারতের টেনিস সেনসেশন! তিনি যে আরো দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন।

নতুন এই খবর সানিয়া নিজেই দিয়েছেন। বুঝতেই পারছেন, সানিয়ার সেই ম্যাচ দুটি হবে প্রদর্শনী ম্যাচ। হায়দরাবাদের মেয়ে নিজের শহরেই টেনিস ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই হায়দরাবাদেই শেষ দুটি ম্যাচ খেলে নিজের খেলোয়াড়ি জীবনের আনুষ্ঠানিক ইতি টানতে চান। সানিয়া নিজেই জানিয়েছেন, ‘১৮-২০ বছর আগে যেখানে আমার টেনিস-জীবন শুরু হয়েছিল, সেই হায়দরাবাদে আগামী ৫ মার্চ আমি শেষ দুটি ম্যাচ খেলব। আমার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, প্রতিপক্ষ খেলোয়াড়েরা, যাদের সঙ্গে আমি এতদিন খেলেছি, তারা সবাই থাকবে।’ হায়দরাবাদের ভক্তদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তোমাদের সামনে শেষ বারের মতো কোর্টে নামতে আমার তর সইছে না।

সর্বোপরি আমার ভক্তরা উপস্থিত থাকবেন, যারা দীর্ঘ এই যাত্রাপথে আমার সঙ্গে ছিলেন।’ ম্যাচ দুটি একই দিনে খেলবেন সানিয়া। প্রথমে খেলবেন দুই দলের ‘প্রথম রাউন্ডার’ ম্যাচ। ম্যাচটির দুই প্রতিপক্ষের একটি দলের নেতৃত্বে থাকবেন ভারতেরই পুরুষ টেনিস তারকা রোহান বোপান্না। অন্য দলের নেতৃত্ব দেবেন সানিয়া নিজেই। পরে এই বোপান্নার সঙ্গেই জুটি বেঁধে খেলবেন একটি মিশ্র দ্বৈতের ম্যাচ।

নাগরিক স্পোর্টস ডেস্ক

০১ মার্চ, ২০২৩,  10:53 AM