শিরোনামঃ
নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ইতালিতে জাহাজডুবিতে নিহত ৩৩

#
news image

ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি জাহাজ ডুবে কমপক্ষে ৩৩ জন মারা গেছে। আনসা এবং অন্যান্য ইতালীয় সংবাদ সংস্থা রোববার এ তথ্য জানিয়েছে। আনসা জানায়, ক্রোটোন প্রদেশের সমুদ্রতীরবর্তী স্টেকাতো ডি কুট্রো রিসোর্টের তীরে প্রায় ২৭টি মরদেহ পাওয়া গেছে।

এ ছাড়া আরো মরদেহ পানিতে দেখা গেছে। বর্তমান মৃত্যুর সংখ্যা ৩৩ জন হলেও তা ‘অবশ্যই’ বাড়বে বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে। এদিকে জাতীয় দমকল বিভাগ টেলিগ্রামে লিখেছে, ‘অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় ৪০ জন বেঁচে গেছে।’ বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, জাহাজটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল।

ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে আসা জাহাজটি রুক্ষ সামুদ্রিক আবহাওয়ায় পাথরের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছিল। অন্যদিকে ইতালীয় বার্তা সংস্থা এজিআই জানিয়েছে, নিহতদের মধ্যে একটি নবজাতক এবং বেশ কয়েকটি শিশু রয়েছে। অগ্নিনির্বাপক এবং পুলিশ বাহিনীর সঙ্গে ইতালীয় উপকূলরক্ষীরা ঘটনাস্থলে রয়েছে। তাৎক্ষণিক মন্তব্যের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইতালি অন্যতম প্রধান ল্যান্ডিং পয়েন্ট। তথাকথিত কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুটটি অভিবাসনপ্রত্যাসীদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবেও পরিচিত। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নিখোঁজ অভিবাসী প্রকল্প অনুসারে, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজার ৩৩৩ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে। সূত্র : রয়টার্স

নাগরিক অনলাইন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:52 PM