শিরোনামঃ
ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা দাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

শেষ দল হিসেবে নারী বিশ্বকাপে পানামা

#
news image

বাছাইপর্বের প্লে-অফে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে সর্বশেষ দল হিসেবে ফিফা নারী বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে পানামা। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বাছাইপর্বের প্লে-অফের সবগুলো ম্যাচ। এই প্রথমবারের মত নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে পানামা। হ্যামিল্টনে প্যারাগুয়ের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে ইটালিয়ান ক্লাব সাম্পদোরিয়ার বদলী ফরোয়ার্ড লিনেথ ইসাবেল সেডেনো ভালডেরামার গোলে পানামার জয় নিশ্চিত হয়। বাছাইপর্ব থেকে বাকি থাকা তিনটি স্থানের জন্য হাইতি ও পর্তুগালের সাথে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেয়েছে পানামা। এই তিনটি দলই এই প্রথমবারের মত বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে।

চূড়ান্ত পর্বে গ্রুপণ্ডএফ’এ পানামার প্রতিপক্ষ ফ্রান্স, জ্যামাইকা ও ব্রাজিল। আগামী ২৪ জুলাই এডিলেডে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে পানামা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। আগামী ২০ জুলাই-২০ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে।

নারী বিশ্বকাপের গ্রুপিং :

গ্রুপণ্ডএ : নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপিন, সুইজারল্যান্ড

গ্রুপণ্ডবি : অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নাইজেরিয়া, কানাডা

গ্রুপণ্ডসি : স্পেন, কোস্টা রিকা, জাম্বিয়া, জাপান

গ্রুপণ্ডডি : ইংল্যান্ড, হাইতি, ডেনমার্ক, চায়না

গ্রুপণ্ডই : যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, নেদারল্যান্ড, পর্তুগাল

গ্রুপণ্ডএফ : ফ্রান্স, জ্যামাইকা, ব্রাজিল, পানামা

গ্রুপণ্ডজি : সুইডেন, দক্ষিণ আফ্রিকা, ইতালি, আর্জেন্টিনা

গ্রুপণ্ডএইচ : জার্মানী, মরক্কো, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া

নাগরিক স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  11:09 AM