শিরোনামঃ
লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয়

সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সাক্ষাৎ

#
news image

বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআই এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এই ভারতীয় তারকা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বৃহস্পতিবার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন সৌরভ। প্রিন্স অব কলকাতার ঢাকায় আসার মূল কারণ ঢাকা উত্তর সিটির উদ্যোগে মেয়র কাপের উদ্বোধন। কাল বিকেলে ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মেয়র কাপের উদ্বোধন করেন তিনি।

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সদ্য সাবেক সভাপতির হাত ধরেই উদ্বোধন হয় 'ডিএনসিসি মেয়র কাপণ্ড২০২৩।' এরপর সন্ধ্যায় যোগ দেন একটি ব্যাংকের প্রচারণামূলক অনুষ্ঠানে।

তার আগে মেয়র কাপের অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের প্রশংসায় ভাসান সৌরভ। নিজের ক্রিকেট ক্যারিয়ারের নানা স্মৃতিও তুলে ধরেন।  
মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি বাংলাদেশের মানুষ যেভাবে মাদকমুক্ত বাংলাদেশে গড়ার চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আশা করব এই ধারাবাহিকতা বজায় থাকবে।’

বাংলাদেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ কতটা তা বিশ্বের কম-বেশি সবারই জানা। সৌরভও ব্যতিক্রম নন। এদেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ দেখে প্রিন্স অব কলকাতা বলেন, ‘বাংলাদেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহে আমি সত্যিই অবাক। যখনই কোনো টুর্নামেন্টের ফাইনাল বাংলাদেশে হয়, তখনই স্টেডিয়াম ভর্তি দর্শক দেখা যায়। এটাই প্রমাণ করে এদেশের মানুষের খেলাধুলার প্রতি আগ্রহ কতটা।’

নাগরিক প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২৩,  7:30 PM