শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৯ কর্মকর্তা

#
news image

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয়জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই পদোন্নতির আদেশ জারি করা হয়েছে।

সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই নয় কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অর্থ বিভাগের মোহাম্মদ খাদেমুর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মো. মহিতুল হক সহকারী সচিব হয়েছেন।
ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের মো. মনিরুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. আবুল কাশেম ও মোহাম্মদ ছানোয়ার হোসেন সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া সহকারী সচিব হয়েছেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম মিলন।

নাগরিক প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  4:50 PM