শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : প্রধানমন্ত্রী

#
news image

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। একটা সময় ছিল দালালি করে ক্ষমতায় বসাতে পেরেছে। কিন্তু এখন আর সেই সুযোগ নেই। দেশের মানুষ অনেক সচেতন। দেশের মানুষ জানে আমরা জনগণের জন্য কাজ করেছি, সেটা কেউ অস্বীকার করতে পারবে না।

বুধবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি অনেক হম্বিতম্বী করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো আওয়ামী লীগ একটা মিছিলও করতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের চরম নির্যাতন করেছে। নারী নেত্রীদের কাপড় টেনে খুলে নিয়েছে। পুলিশি নির্যাতন করেছে। ওরা যা যা করেছে তার কিছুই আমরা করিনি। কিন্তু এখন তো বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করছে।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। উচ্চ আদালত সেই তার ক্ষমতাকে অবৈধ ঘোষণা করেছে। কাজেই অবৈধভাবে ক্ষমতা দখল এবং দল গঠনও অবৈধ। সেই অবৈধ দল যেন ক্ষমতায় না আসতে পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে। দানবদের হাতে বাংলাদেশের জনগণকে ফেলে দিতে পারি না। বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদায় নষ্ট করবে।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার আওয়ামী লীগই নিশ্চিত করেছে। বিএনপির জন্মই অবৈধ ক্ষমতা দখলকারীর হাত ধরে। দেশবাসী যেন তাদের অবৈধ বলেই প্রত্যাখ্যান করে সেই আবেদন রইল।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগই প্রথম ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস পালনের ঘোষণা দেয়। ভাষার জন্য যারা রক্ত দিয়েছে তাদের আত্মদান বৃথা যেতে দেয়নি। অন্য ভাষা শিখতে কোনো অসুবিধা নেই। তবে মাতৃভাষায় গুরুত্ব দিতে হবে। নিজের মায়ের ভাষা বলতে লজ্জা কোথায়-প্রশ্ন রাখেন তিনি।

নাগরিক প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:36 PM