শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নাগেশ্বরীতে কলম দিয়ে ক্ষুদ্রাকৃতি শহিদ মিনার তৈরি

#
news image

গর্বের ২১ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পরিত্যাক্ত কলম দিয়ে ক্ষুদ্রাকৃতি শহীদ মিনার তৈরি করেছে এক শিক্ষার্থী। পরে তা নিয়েই সহপাঠিদের সাথে প্রভাত ফেরিতে যোগ দেয় কুড়িগ্রামের নাগেশ্বরীর সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আশা মনি।

সে জানায় স্যারের কথায় অনুপ্রাণিত হয়ে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে তার এ প্রচেষ্ঠা। রাত জেগে এ শহিদ মিনার তৈরি করেছে সে। এটি করতে পেরে সে খুব আনন্দিত। দিবসটি যথাযথ পালনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যা নিকেতন আযোজন করে প্রভাত ফেরী, শ্রদ্ধার্ঘ্য অর্পন, চিত্রাঙ্কন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের।

সকালে প্রধান শিক্ষক আবদুল হাকিমের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী প্রভাতফেরী করে প্রায় ৪ কিলোমিটার পথ পেরিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

পরে সেখান থেকে ফিরে বিদ্যালয় প্রাঙ্গনে দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে সহ প্রধান শিক্ষক শাহজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক অনলাইন ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  4:10 PM