শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না আলোচনা-সমঝোতায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান দূষণে অস্তিত্ব সংকটে দেশের নদীগুলো ভারতের কাছেও হারল বাংলাদেশ পূর্ব জার্মানির গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে ভোট শুরু বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবার দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করার কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল বিআরটিএর চট্ট্রগ্রাম মেট্রো-২ এ ঘুষ আদায়ের সিন্ডিকেট : উপ-পরিচালক সানাউক হকের ১২ সদস্য সক্রিয় ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ

পরিবার নিয়ে বার্সেলোনায় মেসি

#
news image

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। এরপর কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি। ফ্রি কিক থেকে মেসি গোলটি করেছেন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে।

বুধবারের আগে পিএসজির কোনো অনুশীলন নেই। সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন মেসি। লিলের বিপক্ষে ম্যাচ শেষেই সপরিবারের পাড়ি জমালেন বার্সেলোনায় নিজের বাড়িতে। কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম স্পেনে পা রাখলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। ছুটি কাটাতেই বার্সেলোনায় গেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন তারকা।

পিএসজির সঙ্গে এখনো নতুন চুক্তি না করলেও মেসি বার্সায় খেলবেন না, এমনটি কয়েক দিন আগে জানিয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। তিনি বলেছিলেন, ‘মেসি বার্সায় আসবে বলে আমার মনে হয় ন। আমরা লাপোর্তার (বার্সার প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলিনি। এমনকি বার্সার পক্ষ থেকে কোনো অফারও পাইনি। এটি (মেসির বার্সায় ফেরা) অসম্ভব কি না জানি না, মেসি বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছে।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  12:27 PM