শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

নিরাপদ খাদ্য গড়তে আরেকটি মুক্তিযুদ্ধ লাগবে: খাদ্যমন্ত্রী

#
news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, লাভবান হতে ইচ্ছে করে খাদ্যে ভেজাল দিচ্ছে অসাধু ব্যবসায়ী। নিরাপদ খাদ্য গড়তে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। যা নীতি ও মানবতার জন্য।

সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের খাদ্য নিরাপত্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, একসময় মঙ্গা পীড়িত অবস্থায় ছিলাম। কষ্টে দিনাতিপাত করতে হয়েছিল। বিভিন্ন রোগে ভুগতে হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মঙ্গা নাই। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র বলেন, কৃষিতে বিপ্লব ঘটেছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মাছ চাষে দেশ স্বাবলম্বী। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল কাইউম সরকারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- জাইকা সমন্বয়কারী আসুকা ইয়াসুওকা, স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায়, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা চিন্ময় সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দীন।

নাগরিক অনলাইন ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  6:29 PM