শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

পানির নিচে টানা ২৪৬ সেকেন্ড চুমু, দম্পতির গিনেস রেকর্ড

#
news image

পানির নিচে ২৪৬ সেকেন্ড ধরে টানা চুমু খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার দম্পতি বেথ নিল কানাডার মাইলস ক্লোটিয়ার। তারা দুজনেই ডুবুরি।

সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে জানা গেছে এ তথ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে ভালোবাসা দিবসের দিনে এ রেকর্ড গড়েন তারা। তবে আরও কিছুদিন আগে থেকেই তারা এটি পরিকল্পনা করছিলেন। দক্ষিণ আফ্রিকার এই দম্পতি জানান, তিন বছর আগে তারা এই বিষয়টি প্রথম ভেবেছিলেন। এরপর কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তারা।

বেথ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানিয়েছেন, রেকর্ডের তিন দিন আগে শ্বাস দীর্ঘক্ষণ ধরে রাখতে পারছিলেন না তিনি। অনেক দিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছিলেন। এমন রেকর্ড করতে পারবেন, সেটা কখনোই ভাবেননি। পেশাদার ডুবুরি হওয়ার পরও এমন স্টান্ট কঠিন ছিল বেথ ও মাইলসের কাছে। তবে বিশ্ব ভালোবাসা দিবসে এই রেকর্ড করতে পেরে তারা দুজনই অনেক আনন্দিত। 

নাগরিক অনলাইন ডেস্ক

১৬ ফেব্রুয়ারি, ২০২৩,  6:44 PM