শিরোনামঃ
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তাহীনতায় জনজীবন, কঠোর ব্যবস্থা নিতে হবে একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্পের অনুমোদন  ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা!  গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর, সাত ধাপে নির্বাচন নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : ইসি আনোয়ারুল দীর্ঘ সময় এসি চালালে যেসব ভুল করবেন না

মুখোমুখি অপু-বুবলী

#
news image

ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও বুবলী। এবার দুই নায়িকা মুখোমুখি হচ্ছেন। আসন্ন ঈদে মুক্তি পাবে দুই নায়িকার দুই সিনেমা। ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদানে নির্মাণকাজ শেষ হয়েছে ‘লাল শাড়ি’ সিনেমার।

বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অন্যদিকে শবনম বুবলী ও শাকিব খানের সিনেমা 'লিডার আমিই বাংলাদেশ' মুক্তি পাবে ঈদুল ফিতরে। আর এভাবেই দীর্ঘ পাঁচ বছর পর ফের প্রেক্ষাগৃহে মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। এর আগে ২০১৮ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অপু-বুবলীর ‘পাংকু জামাই’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘সুপার হিরো’ সিনেমা। তিনটি সিনেমাতেই নায়ক ছিলেন শাকিব খান।

শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। ২০১৮ সালে বিচ্ছেদের পর শাকিব ও অপুকে পর্দা ভাগ করে নিতে দেখা যায়নি আর। গুঞ্জন উঠেছে, শাকিব ও অপুর মতো ভবিষ্যতে শাকিব-বুবলী জুটিকেও আর দেখা যাবে না। গেল বছরের শেষের দিকে বুবলী ছেলের ছবি প্রকাশ করে জানান তার ও শাকিবের বিয়ের খবর।

পরবর্তী সময়ে শাকিবও জানান তার ও বুবলীর সন্তানের কথা। এরপর শোনা যায়, বিচ্ছেদের আবাস শাকিব-বুবলীর সংসারে। অপুর 'লাল শাড়ি' আর বুবলির 'লিডার আমিই বাংলাদেশ' কেমন সাড়া জাগাতে পারে, এখন সেটাই দেখার অপেক্ষা। 

নাগরিক বিনোদন প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  11:29 PM